ধারা ৫। এই আইনের কোন কিছুই বা প্রজাতন্ত্রের আওতায় কর্যরত কর্মকর্তা, সৈনিক, নাবিক বা বৈমানিকদের বিদ্রোহের ও কর্মত্যাগের জন্য দণ্ডপ্রদান সংক্রান্ত কোন আইনের বিধান অথবা কোন বিশেষ বা স্থানীয় আইনের বিধানের কোন কিছুই বাতিল, পরিবর্তন, স্থগিত বা প্রভাবিত হবে না।