ধারা ৪৯১। কোন ব্যক্তি যদি কোন আইনসম্মত চুক্তি কর্তৃক অপরিণত বয়স বা মানসিক অপ্রকৃতিস্থতা বা রোগ বা শারীরিক দুর্বলতার কারণে স্বীয় নিরাপত্তা বিধানে বা আবশ্যকীয় দ্রব্যাদি সংস্থানে অপারগ কোন ব্যক্তির পরিচর্যা করতে বা আবশ্যকীয় দ্রব্যাদি সংস্থান করতে বাধ্য হওয়া সত্ত্বেও ইচ্ছাপূর্বক তা না করে, তবে উক্ত ব্যক্তি তিন মাস পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা দুইশত টাকা পর্যন্ত যেকোন পরিমাণ অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।