ধারা ৪৮৯ ঘ। কোন ব্যক্তি যদি পত্রমুদ্রা বা ব্যাংক নোট নকল বা মেকী করার জন্য ব্যবহার করার উদ্দেশ্যে অথবা অনুরূপ নকল বা মেকী করার জন্য ব্যবহার করা হবে বলে জানা সত্ত্বেও বা তার বিশ্বাস করার কারণ থাকা সত্ত্বেও, কোন যন্ত্র, হাতিয়ার বা সামগ্ৰী প্রস্তুত-প্রক্রিয়ার কোন অংশ সম্পাদন করে, বা ক্রয় করে বা বিক্রয় করে বা বিলি ব্যবস্থা করে বা তার নিজের দখলে রাখে, তবে উক্ত ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে, অথবা দশ বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থ দণ্ডেও দণ্ডিত হবে।