ধারা ৪৮৯গ। কোন ব্যক্তি যদি কোন পত্রমুদ্রা বা ব্যাংক নোট জাল বা মেকী বলে জানা সত্ত্বেও বা উহা তদ্রুপ বলে তার বিশ্বাস করার কারণ থাকা সত্ত্বেও এবং উহা খাটি বলে চালানোর উদ্দেশ্যে বা উহা যাতে খাটি বলে চালানো যায়, সে উদ্দেশ্যে তার দখলে অনুরূপ কোন নকল বা মেকী পত্রমুদ্রা বা ব্যাংক নোট রাখে, তবে উক্ত লোক সাত বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।