ধারা ৪৮৯। কোন ব্যক্তি যদি কারো ক্ষতি সাধন করার উদ্দেশ্যে, অথবা কারো ক্ষতি সাধিত হতে পারে বলে জানা সত্ত্বেও কোন সম্পত্তির চিহ্ন অপসারণ করে, বিনষ্ট করে, বিকৃত করে বা উহাতে কিছু যোগ করে, তবে উক্ত ব্যক্তি এক বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।