ধারা ৪৮৭। যদি কোন ব্যক্তি কোন দ্রব্য বা পণ্য সম্বলিত বাক্সে, প্যাকেজে বা অন্যকোন পাত্রের উপর এমন ভাবে কোন মিথ্যা চিহ্ন অঙ্কন করে, যার ফলে কোন সরকারী কর্মচারী বা অপর কোন ব্যক্তি ন্যায়সঙ্গত ভাবে উহাতে যে দ্রব্য নাই, সে দ্রব্য রয়েছে বলে অথবা উহাতে যে দ্রব্য রয়েছে, সে দ্রব্য নাই বলে অথবা উক্ত পাত্রে অবস্থিত দ্রব্যটি বস্তুত যে গুণবিশিষ্ট বা প্রকৃতিবিশিষ্ট, উহাকে তা হতে ভিন্ন গুণবিশিষ্ট বা প্রকৃতি- বিশিষ্ট বলে বিশ্বাস করতে প্রবৃত্ত হয়, তবে যদি না সে প্রমাণ করতে পারে যে, কোনরূপ প্রবঞ্চনার উদ্দেশ্য ছাড়া সে কাজটি করেছে, তবে উক্ত ব্যক্তি তিন বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম…