ধারা ৪৮৫। কোন ব্যক্তি যদি কোন পণ্য-প্রতীক বা সম্পত্তির চিহ্ন নকল করার উদ্দেশ্যে কোন ছাচ, পাত বা অন্যকোন যন্ত্র প্রস্তুত করে বা দখলে রাখে, অথবা কোন দ্রব্য যে ব্যক্তির প্রস্তুত দ্রব্য বা ব্যবসায় পণ্য নয়, সে দ্রব্য সে ব্যক্তির প্রস্তুত দ্রব্য বা ব্যবসায় পণ্য বলে নির্দেশ করার কিংবা কোন দ্রব্য যে ব্যক্তির নয়, ইহা সে ব্যক্তির বলে নির্দেশ করার উদ্দেশ্যে তার দখলে কোন পণ্য-প্রতীক বা সম্পত্তির চিহ্ন রাখে, তবে উক্ত ব্যক্তি তিন বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।