ধারা ৪৮১। কোন ব্যক্তি যদি কোন অস্থাবর সম্পত্তিতে বা দ্রব্যে কিংবা কোন অস্থাবর সম্পত্তি সম্বলিত বা দ্রব্যসম্বলিত বাক্সে, প্যাকেজে বা অন্যরূপ আধারে এমনভাবে চিহ্ন অঙ্কন করে অথবা এমনভাবে চিহ্নিত কোন অস্থাবর সম্পত্তি সম্বলিত বা দ্রব্য সম্বলিত কোন বাক্স, প্যাকেজ বা অন্যরূপ আধার ব্যবহার করে যাতে অনুরূপে চিহ্নিত অস্থাবর সম্পত্তি বা দ্রব্য কিংবা অনুরূপ চিহ্নিত আধারে অস্থাবর সম্পত্তি বা দ্রব্য এমন কোন ব্যক্তির অস্থাবর সম্পত্তি বা দ্রব্য বলে ন্যায়সংগতভাবে বিশ্বাস সৃষ্টি হয়, অস্থাবর সম্পত্তিটি বা দ্রব্যটি প্রকৃত প্রস্তাবে যার নয়, তবে উক্ত ব্যক্তি মিথ্যা সম্পত্তি চিহ্ন ব্যবহার করেছে বলে পরিগণিত হয়।