ধারা ৪৭৭। কোন ব্যক্তি যদি প্রতারণামূলক ভাবে বা অসাধুভাবে অথবা জনসাধারণের বা কোন ব্যক্তিবিশেষের ক্ষতি বা অনিষ্ট সাধন করার উদ্দেশ্যে এমন কোন দলিল বিনষ্ট বা বিকৃত করার চেষ্টা করে অথবা গোপন করে বা গোপন করার চেষ্টা করে, যে দলিল একটি উইল বা দত্তকপুত্র গ্রহণের অনুমতিপত্র বা মূল্যবান জামানতরুপে পরিগণিত অথবা কোন ব্যক্তি যদি অনুরূপ কোন দলিলের ব্যাপারে অনিষ্টসাধন করে, তবে উক্ত ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে অথবা সাত বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থ দণ্ডেও দণ্ডিত হবে।