ধারা ৪৭৬৷ কোন ব্যক্তি যদি এই বিধির ৪৬৭ ধারায় উল্লেখিত দলিল ছাড়া অপর কোন দলিল সঠিক বলে প্রতিপাদনের উদ্দেশ্যে ব্যবহৃত কোন দ্রব্য, নকশা বা চিহ্নকে বা উহার উপাদন মেকী করে এবং তখন অনুরূপ দ্রব্যের উপরে নকলকৃত বা তার পরে অনুরূপ দ্রব্যের উপরে নকলকৃত কোন দলিলকে প্রমাণিকৃত বলে প্রতীয়মান করার উদ্দেশ্যে অনুরূপ নকশা বা চিহ্ন ব্যবহার করার অভিপ্রায়েই তা করে, অথবা কোন ব্যক্তি যদি অনুরূপ অভিপ্রায়ে যে দ্রব্যের বা যে দ্রব্যের উপাদানে অনুরূপ কোন নকশা বা চিহ্ন নকল করা হয়েছে, সে দ্রব্য তার দখলে রাখে, তবে উক্ত ব্যক্তি সাত বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থ…