ধারা ৪৭২৷৷ কোন ব্যক্তি যদি ছাপ অঙ্কন করার জন্য কোন সীলমোহর, ফলক বা অপর কোন যন্ত্র এইরূপ অভিপ্রায়ে প্রস্তুত বা নকল করে যে, উহা এই বিধির ৪৬৭ ধারার আওতায় দণ্ডনীয় যেকোন জালিয়াতি করার জন্য ব্যবহার করা হবে কিংবা অনুরূপ কোন সীলমোহর, ফলক বা অপর কোন যন্ত্র মেকি বলে জেনে অনুরূপ উদ্দেশ্যে নিজের দখলে রাখে, তবে সে ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে বা যেকোন বর্ণনার কারাদণ্ডে দণ্ডনীয় হবে, যার মেয়াদ সাত বৎসর পর্যন্ত হতে পারে এবং তদুপরি অর্থ দণ্ডেও দণ্ডনীয় হবে।