ধারা ৪৬৭। কোন ব্যক্তি যদি এমন দলিল জাল করে যা একটি মূল্যবান জামানত কিংবা একটি উইল কিংবা কোন পোষ্যপুত্র গ্রহণের ক্ষমতাপত্র বলে প্রতিভাত হয়, অথবা যাতে কোন ব্যক্তিকে কোন মূল্যবান জামানত সম্পাদনের অথবা হস্তান্তরের কিংবা উহার উপরে আসল, সুদ বা লভ্যাংশ গ্রহণের, কিংবা কোন অর্থ, অস্থাবর সম্পত্তি, বা মূল্যবান জামানত গ্রহণের বা প্রদানের ক্ষমতা অর্পণ করা হয়েছে বলে প্রতিভাত হয়, অথবা তা এমন একটি দলিল বলে প্রতিভাত হয়, যা অর্থ পরিশোধের পূর্ণপ্রাপ্ত রসিদ বা স্বীকৃতি রসিদ কিংবা অস্থাবর সম্পত্তি বা মূল্যবান জামানতের পূর্ণপ্রাপ্তি রসিদ বা হস্তান্তর রসিদ বলে পরিগণিত দলিল, তবে উক্ত ব্যক্তি যাবজ্জীবন…