ধারা ৪৬২খ। ব্যাংকিং লেনদেনের সময় কোন ব্যক্তি যদি প্রতারণামূলকভাবে ব্যাংকিং কোম্পানির নিকট থেকে কোন সুবিধা গ্রহণ করে, তবে উক্ত ব্যক্তি দুই বৎসর পর্যন্ত যে কোন বর্ণনার কারাদণ্ডে দণ্ডিত হবে, অথবা অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে। ব্যাখ্যা (Explanation):- ৪৬২ক এবং এই ধারায় উল্লেখিত ‘ব্যাংকিং কোম্পানি’ এর অর্থ- (ক) ব্যাংকিং কোম্পানি অধ্যাদেশ, ১৯৬২ (১৯৬২-এর ৫৭নং অধ্যাদেশ)-এর ৫ (গ) ধারায় ব্যাংকিং কোম্পানিকে যেভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। (খ) বাংলাদেশ ব্যাংক (জাতীয়করণ) আদেশ, ১৯৭২ (১৯৭২ সনের ২৬ নং পি.ও) মোতাবেক গঠিত কোন ব্যাংক। (গ) বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২ (১৯৭২ সনের ১২৭ নং পি, ও) এর ৫০…