ধারা ৪৬২ক। কোন ব্যক্তি যদি কোন ব্যাংকিং কোম্পানীর অফিসার কিংবা কর্মচারী হয়ে ব্যাংকিং লেনদেনের সময় তার অবেহলামূলক আচরণের কর্তৃক কোম্পানীর কোন গ্রাহকের বা অপর কোন ব্যক্তিকে কোম্পানীর সম্পত্তির ক্ষতি করতে দেয়, তবে উক্ত ব্যক্তি দুই বৎসর মেয়াদের যে কোন বর্ণনার কারাদণ্ডে দণ্ডিত হবে কিংবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে। ব্যাখ্যা (Explanation):- যে নির্ধারিত পদ্ধতিতে দায়িত্ব পালন করতে হবে আইনের সে নির্দেশ কোন ব্যাংকিং কোম্পানির অফিসার বা কর্মচারী ইচ্ছাকৃতভাবে বা উপেক্ষাজনিত অবহেলার কারণে পালন করতে ব্যর্থ হলে, উক্ত ব্যক্তি অবহেলামূলক আচরণের দায়ে অপরাধী হবে।