ধারা ৪৬২। কোন ব্যক্তি যদি কোন সম্পত্তি সম্বলিত বদ্ধপাত্রের অথবা যে বদ্ধপাত্রে সম্পত্তি আছে বলে তার বিশ্বাস, সে বপদ্ধপাত্রের রক্ষণাবেক্ষণের ভারপ্রাপ্ত হয়ে সে বদ্ধপাত্র উন্মুক্ত করার ক্ষমতা তার না থাকা সত্ত্বেও অসাধুভাবে কিংবা ক্ষতি করার অভিপ্রায়ে সে বদ্ধপাত্র ভেঙ্গে ফেলে বা বন্ধনমুক্ত করে, তবে উক্ত ব্যক্তি তিন বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।