ধারা ৪৬১। কোন ব্যক্তি যদি সম্পত্তি ধারণকারী কোন বদ্ধপাত্র বা যে বদ্ধপাত্রে সম্পত্তি আছে বলে তার বিশ্বাস, সে বদ্ধপাত্র অসাধুভাবে কিংবা ক্ষতি সাধনের উদ্দেশ্যে ভেঙ্গে উন্মুক্ত করে, তবে উক্ত ব্যক্তি দুই বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।