ধারা ৪৬০। যদি রাত্রে সঙ্গোপনে গৃহে অনধিকার প্রবেশকালে বা রাত্রে অপথে বা দরজা ভেঙ্গে গৃহে প্রবেশকালে, অনুরূপ অপরাধে অপরাধী কোন ব্যক্তি স্বেচ্ছাকৃতভাবে কারো মৃত্যু ঘটায় বা তাকে গুরুতর আঘাত প্রদান করে অথবা মৃত্যু ঘটানোর বা গুরুতর আঘাত প্রদানের চেষ্টা করে, তবে এইরূপ রাত্রে গৃহে অনধিকার প্রবেশ বা রাত্রে অপথে বা দরজা ভেঙ্গে গৃহে প্রবেশের সাথে সম্মিলিতভাবে জড়িত প্রত্যেক ব্যক্তি যাবজীবন কারাদণ্ডে, অথবা দশ বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থ দণ্ডেও দণ্ডিত হবে।