ধারা ৪৫৯। কোন ব্যক্তি যদি সঙ্গোপনে গৃহে অনধিকার প্রবেশকালে অথবা অপথে বা দরজা ভেঙ্গে গৃহে প্রবেশকালে কাউকে গুরুতরভাবে আঘাত করে অথবা কারো মৃত্যু ঘটানো বা গুরুতর আঘাত প্রদানের চেষ্টা করে, তবে উক্ত ব্যক্তি যাবজীবন কারাদণ্ডে অথবা দশ বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থ দণ্ডেও দণ্ডিত হবে।