ধারা ৪৫৮। কোন ব্যক্তি যদি কাউকে আঘাত করার অথবা কাউকে অন্যায়ভাবে আটক করার, বা কাউকে আঘাত, আক্রমণ বা অন্যায় আটকের ভয়ে অভিভূত করার প্রস্তুতি গ্রহণান্তে রাত্রে অপথে বা দরজা-জানালা ভেঙ্গে গৃহে প্রবেশ করে, তবে উক্ত ব্যক্তি চৌদ্দ বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থ দণ্ডেও দণ্ডিত হবে।