ধারা ৪৫৭। কোন ব্যক্তি যদি কারাদণ্ডে দণ্ডনীয় কোন অপরাধ সংঘটনের উদ্দেশ্যে রাত্রে অপথে বা দরজা-জানালা ভেঙ্গে গৃহে অনধিকার প্রবেশ করে; তবে উক্ত ব্যক্তি পাচ বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে; এবং যে অপরাধটি করার উদ্দেশ্যে গৃহে প্রবেশ করা হয়েছিল সে অপরাধটি যদি চুরি হয়, তবে কারাদণ্ডের মেয়াদ চৌদ্দ বৎসর পর্যন্ত বর্ধিত করা যাবে।