ধারা ৪৫৫। কোন ব্যক্তি যদি কাউকে আঘাত করার বা আক্রমণ করার বা কাউকে অন্যায়ভাবে আটক করার বা কাউকে আঘাত, আক্রমণ কিংবা অন্যায় আটকের ভয়ে অভিভূত করার প্রস্তুতি গ্রহণান্তে সঙ্গোপনে গৃহে অনধিকার প্রবেশ করে বা অপথে বা দরজা-জানালা ভেঙ্গে গৃহে প্রবেশ করে, তবে উক্ত ব্যক্তি দশ বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থ দণ্ডেও দণ্ডিত হবে।