ধারা ৪৫২। কোন ব্যক্তি যদি কাউকে আঘাত বা আক্রমণ করার বা কাউকে অবৈধভাবে আটক করার বা কাউকে আঘাতের, আক্রমণের বা অবৈধ আটকের ভীতিতে অভিভূত করার প্রস্তুতি গ্রহণান্তে গৃহে অনধিকার প্রবেশ করে, তবে উক্ত ব্যক্তি সাত বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থ দণ্ডেও দণ্ডিত হবে ।