ধারা ৪৫১। কোন ব্যক্তি যদি কারাদণ্ডে দণ্ডনীয় কোন অপরাধ সংঘটনের উদ্দেশ্যে গৃহে অনধিকার প্রবেশ করে, তবে উক্ত ব্যক্তি দুই বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থ দণ্ডেও দণ্ডিত হবে; এবং যে অপরাধটি সংঘটনের উদ্দেশ্যে গৃহে প্রবেশ করা হয়েছিল তা যদি চুরি হয়, তবে কারাদণ্ডের মেয়াদ সাত বৎসর পর্যন্ত বর্ধিত করা যেতে পারে।