ধারা ৪৪৯। কোন ব্যক্তি যদি মৃত্যুদণ্ডে দণ্ডনীয় কোন অপরাধ সংঘটনের উদ্দেশ্যে গৃহে অনধিকার প্রবেশ করে, তবে উক্ত ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে বা অনধিক দশ বৎসর মেয়াদের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থ দণ্ডেও দণ্ডিত হবে।