ধারা ৪৪৫। কোন ব্যক্তি যদি গৃহে বা গৃহের কোন অংশে অনধিকার প্রবেশ এবং অনুরূপ অনধিকার প্রবেশ নিম্ববর্ণিত ছয়টি উপায়ের যে কোন উপায়ে করে, অথবা কোন অপরাধ অনুষ্ঠানের উদ্দেশ্যে গৃহ বা গৃহের কোন অংশে থাকার পর কিংবা গৃহে বা গৃহের কোন অংশে অপরাধটি করার পর, নিম্নোক্ত ছয়টি উপায়ের যে কোন উপায়ে সে গৃহে বা গৃহের কোন অংশ হতে নিষ্ক্রমণ করে, তবে উক্ত ব্যক্তি, অপথে গৃহে প্রবেশ করেছে বলে গণ্য হয়, যথা:- প্রথমত (Firstly):- যদি সে এমন একটি পথে প্রবেশ করে বা নিষ্ক্রান্ত হয়, যে পথটি গৃহে অনধিকার প্রবেশ করার জন্য সে নিজে বা গৃহে অনধিকার প্রবেশ করতে সাহায্যকারী অন্য কেউ তৈরি করেছে। দ্বিতীয়ত (Secondly):- যদি সে…