ধারা ৪৪৩। কোন ব্যক্তি যদি অনধিকার গৃহে প্রবেশ করে এবং যে গৃহে, তাবুতে বা জলযানে সে অনধিকার প্রবেশ করেছে, সে গৃহে, তাঁবুতে বা জলযানে অনধিকার প্রবেশকারীকে প্রবেশ করতে না দেওয়ার অধিকার যার রয়েছে তার নিকট থেকে অনুরূপ অনধিকার প্রবেশের বিষয়টি গোপন রাখার ব্যবস্থা করে যদি উক্ত ব্যক্তি অনুরূপ গৃহে অনধিকার প্রবেশ করে, তবে উক্ত ব্যক্তি সঙ্গোপনে অনধিকার গৃহে প্রবেশ অপরাধ করেছে বলে পরিগণিত হয়।