ধারা ৪৪০। কোন ব্যক্তি যদি মৃত্যু ঘটানোর অথবা আঘাত করার অথবা অন্যায় নিয়ন্ত্রণ আরোপের প্রস্তুতি গ্রহণের পর অথবা মৃত্যু ঘটানোর বা আঘাত করার বা অন্যায় নিয়ন্ত্রণ আরোপের ভীতিসঞ্চার করে অনিষ্ট সাধন করে, তবে উক্ত ব্যক্তি পাচ বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থ দণ্ডেও দণ্ডিত হবে।