ধারা ৪৩৯। কোন ব্যক্তি যদি কোন জাহাজে অবস্থিত সম্পত্তি অপহরণের জন্য অথবা অনুরূপ কোন সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎ বা তসরূপ করতে পারে যাতে তদুদ্দেশ্যে, ইচ্ছাকৃতভাবে কোন জলযান জলমগ্ন, চরা বা কূলের দিকে ধাবিত করে, তবে উক্ত ব্যক্তি দশ বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থ দণ্ডেও দণ্ডিত হবে।