ধারা ৪৩৮। কোন ব্যক্তি যদি উপযুক্ত ৪৩৭ ধারায় উল্লেখিত অনিষ্ট সাধনের অপরাধটি অগ্নি কর্তৃক বা বিস্ফোরক দ্রব্য কর্তৃক সংঘটিত করে বা করার উদ্যোগ করে, তবে উক্ত ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে, অথবা দশ বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থদেণ্ডও দণ্ডিত হবে।