ধারা ৪৩৫। কোন ব্যক্তি যদি একশত টাকা বা তদূৰ্ব্ব মূল্যের অথবা যেক্ষেত্রে সম্পত্তিটি হচ্ছে কৃষিজ পণ্য সেক্ষেত্রে দশ টাকা বা তদূৰ্ব্ব মূল্যের সম্পত্তির ক্ষতিসাধনের উদ্দেশ্যে বা তদ্বারা সে সম্পত্তির ক্ষতিসাধন করতে পারে জানা সত্ত্বেও অগ্নি বা বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে অনিষ্ট সাধন করে, তবে উক্ত ব্যক্তি সাত বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থ দণ্ডেও দণ্ডিত হবে।