ধারা ৪৩৪। কোন ব্যক্তি যদি কোন সরকারী কর্মচারীর ক্ষমতা বলে স্থাপিত কোন সংকেত বিনষ্ট বা স্থানান্তর করে, অথবা যাতে অনুরূপ কোন ভূংকেত কম ব্যবহারোপযোগী হয়ে যায় এমন কোন কাজ করে অনিষ্ট সাধন করে, তবে উক্ত ব্যক্তি এক বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্ৰম কারাদণ্ডে, অথবা অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।