ধারা ৪৩৩। কোন ব্যক্তি সমুদ্র চিহ্নরূপে ব্যবহৃত কোন বাতিঘর অথবা অন্য কোন বাতি অথবা নাবিকগণের পথপ্রদর্শকরূপে স্থাপিত যেকোন সমুদ্র-চিহ্ন বয়া বা অন্য কিছু বিনষ্ট বা স্থানান্তরিত করে বা অন্য কোন কার্যের সাহায্যে অনুরূপ কোন বাতিঘর, সমুদ্র-চিহ্ন, বয়া বা উপরোক্তরূপ অপর কোন বস্তু নাগরিকদের পথ-নির্দেশক হিসেবে অপেক্ষাকৃত কম ব্যবহারোপযোগী হয়ে যায়, এমন কোন কাজ করে অনিষ্ট সাধন করে, তবে উক্ত ব্যক্তি সাত বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।