ধারা ৪৩২। কোন ব্যক্তি যদি এমন কোন কাজ করে অনিষ্ট সাধন করে, যার ফলে কোন সরকারী পয়ঃপ্রণালীতে বা জন নিষ্কাশনীতে পাবন বা বিঘ্ন সৃষ্টি হয়ে ক্ষতি হয় বা ক্ষতি হতে পারে বলে সে জানে, তবে উক্ত ব্যক্তি পাঁচ বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।