ধারা ৪৩১। কোন ব্যক্তি যদি এমন কোন কাজ করে অনিষ্ট সাধন করে যার ফলে কোন সরকারী সড়ক, সেতু, নাব্য নদী কিংবা প্রাকৃতিক বা কৃত্রিম নাব্য খাল অনতিক্রম্য অথবা ভ্রমণের পক্ষে বা সম্পত্তি পারাপারের পক্ষে কম নিরাপদ হয় বা হতে পারে বলে সে জানে, তবে উক্ত ব্যক্তি পাচ বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।