ধারা ৪৩০। কোন ব্যক্তি যদি এমন কোন কাজ করে অনিষ্ট সাধন করে, যার ফলে কৃষির উদ্দেশ্যে, অথবা মানুষের খাদ্য বা পানীয়ের উদ্দেশ্যে অথবা যে পশু মানুষের সম্পদ সে পশু খাদ্য বা পানীয়ের উদ্দেশ্যে অথবা বিচ্ছিন্নতার উদ্দেশ্যে বা কোন কারখানা পরিচালনার উদ্দেশ্যে পানির সরবরাহ হাসপ্রাপ্ত হয় বা হতে পারে বলে সে জানে, তবে উক্ত ব্যক্তি পাঁচ বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।