ধারা ৪৩। অবৈধ বলতে এমন প্রত্যেক বিষয়ের প্রতি প্রযোজ্য যা কিছু অপরাধজনক বা যা কিছু আইন দ্বারা নিষিদ্ধ কিংবা যা কিছু দেওয়ানী কর্মপন্থা গ্রহণের যুক্তি বা আবশ্যকীয়তার উদ্ভব করে, তা সম্পর্কেই ‘বেআইনী’ কথাটি প্রয়োগযোগ্য; এবং যে ব্যক্তির পক্ষে কোন কিছু না করা বা কোন বিশেষ কার্যসম্পাদন হতে বিরত থাকা বেআইনী, সে ব্যক্তি উহা ‘করতে আইনত বাধ্য’ বলে পরিগণিত হয়।