ধারা ৪২৪। কোন ব্যক্তি যদি অসাধুভাবে কিংবা প্রতারণামূলকভাবে তার নিজের বা অন্য কোন ব্যক্তির কোন সম্পত্তি লুকিয়ে রাখে কিংবা অপসারণ করে অথবা অসাধুভাবে কিংবা প্রতারণামূলকভাবে উহার অপসারণের কিংবা গোপনকরণে সহায়তা করে, অথবা যাতে সে অধিকার এমন কোন দাবি-দাওয়া অসাধুভাবে ত্যাগ করে, তবে উক্ত ব্যক্তি দুই বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্ৰম কারাদণ্ডে, অথবা অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।