ধারা ৪২৩। কোন ব্যাক্তি যদি অসাধুভাবে বা প্রতারণামূলকভাবে কোন দলিলে স্বাক্ষরদান করে বা উহা সম্পাদন করে, বা উহাতে অন্যতম পক্ষ হয়, যে দলিলে কোন সম্পত্তি বা সে সম্পত্তি সংশ্লিষ্ট স্বার্থ হস্তান্তরের বা দায়যুক্ত করার কথা বলা হয়েছে, এবং সে দলিলে অনুরূপ হস্তান্তরের বা দায়যুক্তকরণের মূল্য সম্পর্কে অথবা বাস্তবিকভাবে যে ব্যক্তির বা যে ব্যক্তিদের ব্যবহারের বা সুবিধার জন্য উহা বলবৎ হবে, সে ব্যক্তির বা সে ব্যক্তিদের সম্পর্কে কোন মিথ্যা উক্তি বা বিবরণ আছে, তবে উক্ত ব্যক্তি দুই বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।