ধারা ৪২২। কোন ব্যক্তি যদি অসাধুভাবে বা প্রতারণামূলকভাবে তার অথবা অন্য কোন ব্যক্তির প্রাপ্য ঋণ বা দাবি আইনানুসারে আদায় করে তার ঋণ বা সে অন্য ব্যক্তির ঋণ পরিশোধের উদ্দেশ্যে উহা প্রদানের জন্য উহার আদায় প্রতিরোধ করে, তবে উক্ত ব্যক্তি দুই বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্ৰম কারাদণ্ডে, অথবা অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।