ধারা ৪২১। কোন ব্যক্তি যদি অসাধুভাবে বা প্রতারণামূলকভাবে কোন সম্পত্তি অপসারণ করে, লুকিয়ে রাখে, বা কোন ব্যক্তিকে প্রদান করে, বা যথোপযুক্ত মূল্য গ্রহণ ব্যতীত হস্তান্তর করে বা হস্তান্তর করায় এবং ইহার উদ্দেশ্য হয় বা ইহার ফলে এই উদ্দেশ্য সাধিত হতে পারে বলে জানে যে, তার বা অপর কারো পাওনাদারদের মধ্যে আইনানুসারে সে সম্পত্তির বন্টন নিরোধ করা যেতে পারে, তবে উক্ত ব্যক্তি দুই বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে ।