ধারা ৪১৮। কোন ব্যক্তি যদি এমন কোন ব্যক্তির অন্যায় লোকসান হতে পারে বলে জানা সত্ত্বেও প্রতারণা করে যার স্বার্থে যে কার্যটিতে প্রতারণা সংঘটিত হয়েছে সে কাজের ক্ষেত্রে রক্ষা করতে সে আইন বলে বা কোন আইনগত চুক্তি অনুসারে বাধ্য- তবে উক্ত ব্যক্তি তিন বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে ।