ধারা ৪১২। কোন ব্যক্তি যদি কোন সম্পত্তি এমন কোন ব্যক্তির নিকট থেকে রাখে, যে সম্পত্তি চোরাই বলে সে জানে বা উহা চোরাই বলে তার বিশ্বাস করার কারণ রয়েছে এবং সে ব্যক্তি কোন ডাকাত দলে রয়েছে, অথবা এমন কোন সম্পত্তি এমন কোন ব্যক্তির নিকট থেকে রাখে যে সম্পত্তি চোরাই বলে সে জানে বা উহা চোরাই বলে তার বিশ্বাস করার কারণ রয়েছে এবং সে ব্যক্তি কোন ডাকাত দলে রয়েছে বা ছিল বলে সে জানে বা তার বিশ্বাস করার কারণ রয়েছে, তবে উক্ত ব্যক্তি যাবজীবন কারাদণ্ডে অথবা দশ বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থ দণ্ডেও দণ্ডনীয় হবে।