ধারা ৪০৪। কোন ব্যক্তি যদি এমন সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎ করে, বা নিজের ব্যবহারে প্রয়োগ করে, যে সম্পত্তি কোন মৃত ব্যক্তির মৃত্যুকালে সে মৃত ব্যক্তির দখলে ছিল এবং অতঃপর উহা আইনানুগভাবে দখলের অধিকারী অন্য কোন ব্যক্তির দখলে যায় নাই বলে সে জানে, তবে উক্ত ব্যক্তি তিন বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থ দণ্ডেও দণ্ডিত হবে। এবং যদি অপরাধী উপরোক্ত মৃত ব্যক্তির মৃত্যুকালে তৎকর্তৃক কর্মচারী বা চাকর হিসেবে নিযুক্ত থেকে থাকে, তবে কারাদণ্ডের মেয়াদ সাত বৎসর পর্যন্ত হতে পারে। উদাহরণ Illustration চ-এর মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার দখলে আসবাবপত্র ও টাকা পয়সা…