ধারা ৪০৩। কোন ব্যক্তি যদি অসাধুভাবে কোন অস্থাবর সম্পত্তি আত্মসাৎ করে অথবা উহা তার নিজের ব্যবহারে প্রয়োগ করে, তবে উক্ত ব্যক্তি দুই বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে। উদাহরণ Illustration (ক) ক চ-এর সম্পত্তি সরল মনে চ-এর দখল হতে নিয়ে যায়, এই বিশ্বাসে যে, উহা তারই সম্পত্তি । ক চুরির জন্য অপরাধী সাব্যস্ত হবে না; কিন্তু যদি ক নিজের ভুল বুঝার পরেও অসাধুভাবে সম্পত্তিটি তার নিজের ব্যবহারের জন্য আত্মসাৎ করে তবে সে এই ধারা অনুযায়ী অপরাধের দায়ে অপরাধী হবে। (খ) ক চ-এর সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সুবাদে চ-এর অনুপস্থিতিতে চ-এর…