ধারা ৪০। এই ধারার ২ ও ৩ অনুচ্ছেদে উল্লেখিত পরিচ্ছদগুলো ও ধারাগুলো ছাড়াই অপর সকল ক্ষেত্রে অপরাধ বলতে এই আইন বলে দণ্ডনীয় কোন কাজ বা বিষয় বুঝাবে। ৪র্থ অধ্যায়, ৫ক অধ্যায় এবং ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৭১, ১০৯, ১১০, ১১২, ১১৪, ১১৫, ১১৬, ১১৭, ১৮৭, ১৯৪, ১৯৫, ২০৩, ২১১, ২১৩, ২১৪, ২২১, ২২২, ২২৩, ২২৪, ২২৫, ৩২৭, ৩২৮, ৩২৯, ৩৩০,৩৩১, ৩৪৭, ৩৪৮, ৩৮৮, ৩৮৯, এবং ৪৪৫ ধারায় “অপরাধ” বলতে এই আইনবলে অথবা অতঃপর বর্ণিত কোন বিশেষ বা স্থানীয় আইনবলে দণ্ডনীয় কোন কাজ বা বিষয় বুঝাবে। এবং ১৪১, ১৭৬, ১৭৭, ২০১, ২০২, ২১২, ২১৬ ও ৪৪১ ধারার ‘অপরাধ’ কথাটি বলতে, স্থানীয় বা বিশেষ আইনে দণ্ডনীয় কাজ বা বিষয়টি উক্ত আইনবলে অর্থদণ্ডসহ বা…