ধারা ৩৯৪ । কোন ব্যক্তি যদি দস্যুত সংঘটনকালে বা সংঘটনের উদ্যোগকালে স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান করে, তবে উক্ত ব্যক্তি এবং অনুরূপ দস্যুত সংঘটনের সাথে বা অনুরূপ দস্যুত সংঘটনের উদ্যোগের সাথে মিলিতভাবে সংশ্লিষ্ট অপর যে কোন ব্যক্তি যাবজীবন কারাদণ্ডে অথবা দশ বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তাকে বা তাদিগকে অর্থ দণ্ডেও দণ্ডিত করা হবে।