ধারা ৩৯। কোন ব্যক্তি যদি কোন কাজ সংঘটনের উদ্দেশ্যে উক্ত কাজ সংঘটনের উপায় অবলম্বন করে উহা সংঘটন করে, অথবা এমন উপায় অবলম্বন করে কাজটি সংঘটন করে যা অবলম্বনকালে সে জানত বা তার বিশ্বাস করার কারণ ছিল যে, উক্ত উপায়টি অবলম্বনের ফলে উক্ত কাজের সংঘটন হওয়ার আশঙ্কা রয়েছে, তবে উক্ত ব্যক্তি স্বেচ্ছাকৃতভাবে উক্ত কাজটি সংঘটন করে বা করেছে বলে পরিগণিত হয়। উদাহরণ Illustration ক দস্যুতা সংঘটনের সুবিধার জন্য রাত্রিবেলা একটি বড় শহরের একটি বসত বাড়িতে আগুন লাগায়। এইভাবে বসতবাড়িতে অগ্নিসংযোগের ফলে এক ব্যক্তির মৃত্যু ঘটে। এই ক্ষেত্রে ক-এর উক্ত ব্যক্তির মৃত্যু সংঘটনের উদ্দেশ্য নাও থাকতে পারে এবং এমনকি…