ধারা ৩৮৯। কোন ব্যক্তি যদি বল প্রয়োগে সম্পত্তি আদায়ের উদ্দেশ্যে কাউকে তার নিজের বা অন্য কারো বিরুদ্ধে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় বা দশ বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার বা উহার চেষ্টা করার অভিযোগ আনয়নের ভীতি প্রদর্শন করে বা ভীতি প্রদর্শনের চেষ্টা করে, তবে সে ব্যক্তি দশ বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে, এবং তদুপরি অর্থ দণ্ডেও দণ্ডিত হবে; যদি অপরাধটি এই বিধির ৩৭৭ ধারায় দণ্ডনীয় হয়, তবে সে ব্যক্তি যাবজীবন কারাদণ্ডে দণ্ডিত হতে পারে।