ধারা ৩৮৮। কোন ব্যক্তি যদি কাউকে তার নিজের বা অন্য করো বিরুদ্ধে মৃত্যুদণ্ডে, যাবজীবন কারাদণ্ডে, দশ বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার বা চেষ্টা করার বা অপর কাউকে অনুরূপ অপরাধ করতে প্রবৃত্ত করার অভিযোগ উত্থাপনের ভয়ে ভীতি প্রদর্শন করে বলপ্রয়োগে সম্পত্তি আদায় করে, তবে সে ব্যক্তি দশ বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে, এবং তদুপরি অর্থ দণ্ডেও দণ্ডিত হবে; এবং অপরাধটি যদি এই বিধির ৩৭৭ ধারায় দণ্ডনীয় হয়, তবে সে ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হতে পারে।