ধারা ৩৮৬। কোন ব্যক্তি যদি কাউকে তার নিজের বা অন্য কারো মৃত্যু বা গুরুতর আঘাতের ভয়ে ভীতি প্রদর্শন করে বল প্রয়োগে সম্পত্তি আদায় করে, তবে সে ব্যক্তি দশ বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থ দণ্ডে দণ্ডিত হবে।